শিবগঞ্জে স্কুলছাত্র সিহাব হত্যা মামলায় গ্রেপ্তার ৩
শিবগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুলছাত্র সিহাব হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। 

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের খাইরুল ইসলামের ছেলে বাবু (২১), ফজলুর রহমানের ছেলে আকাশ (২৬) ও মৃত মানিক হোসেনের ছেলে রুবেল  আলী (২৬)। 

শনিবার দুপুরে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ওই তিনজন আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, পুলিশ স্কুলছাত্র হত্যার মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এর আগে এই মামলায় দুই আসামিকে আটক করে পুলিশ। তাদের দুদিনের রিমাণ্ড নেওয়া হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

গত ৭ জুন বিকেলে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মহলদারপাড়া এলাকায় বাইসাইকেল চালানো নিয়ে দ্বন্দ্বে গঙ্গারামপুরে স্কুলছাত্র সিহাব আলীকে (১৫) পিটিয়ে হত্যা করা হয়। 

সিহাব দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় পরদিন নিহতের বাবা সাইদুর রহমান বাদি হয়ে শিবগঞ্জ থানায় ১২ জনের নাম উল্লেখ করে ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। 

 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft