পটুয়াখালীতে ‘সামাজিক বনায়নে’ উপকারভোগীদের মাঝে চেক বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৩:০২ পিএম

পটুয়াখালী দশমিনা উপজেলা অডিটোরিয়াম হল রুমে শনিবার (১০ জুন) সকাল ১০ টায় দশমিনা রেঞ্জ, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর বাস্তবায়নে সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ,  সহকারী বনসংরক্ষক, পটুয়াখালী তরিকুল ইসলাম,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি,  আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, যুগ্ন সাধারন সম্পাদক বশির উদ্দিন প্রমূখ।

পটুয়াখালীর সহকারী বনসংরক্ষক তরিকুল ইসলাম বলেন, উপজেলায় বনায়নের গাছ বিক্রির টাকার ৫০% হারে উপকারভোগীদের  মাঝে ৪৫ জনকে ত্রিশ হাজার ৯৭ টাকা ও ৭৪ জনকে ১৭ হাজার ৬ শত ৫৫ টাকার চেক বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft