আ. লীগ এখন বিএনপির সঙ্গে বসতে চায়, পথ খুঁজতে চায়: মান্না
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৫:২৩ পিএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে বসতে চায়। পথ খুঁজতে চায়। আওয়ামী লীগ আগেভাগে বোঝাতে চায়, তারা বিএনপির সঙ্গে বসে সবকিছুর নিষ্পত্তি করতে চায়। কিন্তু এই কথা বলে পালানোর জায়গা পাবে? এ কারণে সরকারের বাকি মন্ত্রীরা বলছেন, ‘না, তোমাদের (বিএনপি) সঙ্গে বসব না।’

শুক্রবার (৯ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মান্না আরও বলেন, আর আমরা বলছি, তোমাদের (আওয়ামী লীগ) সঙ্গে বসার প্রশ্নই আসে না। কারণ, আমরা চাই তোমরা যাও। 

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, পুলিশ, প্রশাসন, সাংবাদিকদের কোনো দল নেই। কিন্তু সব জায়গায় দলবাজি হয়ে গেছে। কেউ অন্যায় করলে সবার রুখে দাঁড়াতে হবে। 

আবদুস সালাম আরও বলেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। আর ক্ষমতায় কে যাবে, তা জনগণের ওপর ছেড়ে দিতে হবে।

অনুষ্ঠানে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, আমরা যেন মানুষের কথা বলতে পারি, এ জন্য সাংবাদিকদের একত্রিত হতে হবে। বারবার ঐক্য ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের ঐক্য ভাঙতে পারলে ক্ষমতাসীনদের তাতে সত্য লুকানো সহজ হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। অনুষ্ঠানে কবি কামাল ফরিদ একটি কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের ওপর হওয়া নির্যাতন নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়।


-জ/অ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft