২১ দিনে ৮ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার: দাবি বিএনপির
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ২:০৮ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, গত ২১ দিনে সারাদেশে ৮ শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছেন।  

শুক্রবার (৯ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। 

রিজভী জানান, দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গতকাল (বৃহস্পতিবার ৮ জুন) সারাদেশে সব জেলা শহরের বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালনকালে ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া গত ১৯ মে  থেকে গতকাল ৮ জুন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ১৭১টি মামলা হয়েছে। এসব মামলায় ৮০২ জনে অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় ৬ হাজার ৯১৫ জনের বেশি নেতাকর্মী। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft