পরিবেশের প্রতি সহনশীল হতে শিক্ষার্থীদের গাছ লাগানোর নির্দেশনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০:০৬ পিএম

গত কয়েকদিন থেকে সারাদেশে চলছে তীব্র তাপদাহ। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করছে সবাই। এমন অবস্থায়  শিক্ষার্থীদের এসাইনমেন্ট হিসেবে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ।

বিভাগটির 'ল্যান্ড ইউজ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ল' কোর্সের এসাইনমেন্ট হিসেবে এ নির্দেশনা দিয়েছেন কোর্সটির শিক্ষিকা ও বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতার।

কোর্সের এসাইনমেন্টে নম্বর পেতে আসছে ঈদুল আজহার মধ্যে একটি করে গাছ লাগাতে হবে শিক্ষার্থীদের। নিজের লাগানো গাছের ছবি তুলে পাঠালেই মিলবে এসাইনমেন্টের নম্বর।

এ বিষয়ে ড. শারমীন আখতার বলেন, কোর্সের সাথে সম্পর্কিত হওয়ায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সহনশীল হতে ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ নির্দেশনা দিয়েছি। পরিবেশের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগ্রত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

এ বিষয়ে বিভাগটির মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী সুমনা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনে বর্তমানে সারা বাংলাদেশে যে তাপদাহ চলছে, তা প্রতিরোধে আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার উপযুক্ত সময় চলে এসেছে। 

এমন অবস্থায় ম্যাম ক্লাস পারফরম্যান্সের জন্য নির্ধারিত নম্বর পেতে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। ম্যামের নির্দেশনা শোনার পর আমরা আনন্দিত হয়েছি। কারন আবহাওয়া ও জলবায়ুর বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের যে জরুরী প্রয়োজন দেখা দিয়েছে, সেখানে এই পদক্ষেপটি একটি সুন্দর সূচনা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft