৪৩০০ টাকার ফ্যান ৮০০০ টাকায় বিক্রি; দুই ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৯:৫০ পিএম

সম্প্রতি তীব্র তাপদাহ ও ঘন ঘন লোডশেডিং পরিস্থিতিতে রিচার্জেবল ফ্যানের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বিগত কয়েকদিন ধরে বিভিন্ন অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে রিচার্জেবল ফ্যান বিক্রয় করছে।

আজ বৃহস্পতিবার (০৮ জুন) সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম ক্রেতা সেজে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হল সংলগ্ন মার্কেটে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে অসাধু দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত দুই প্রতিষ্ঠান হচ্ছে- রাজ ইলেকট্রনিকস ও নিউ হীরা ইলেকট্রনিকস।

আসাদুজ্জামান রুমেল জানান, রাজ ইলেকট্রনিকস এ দেখা যায় ৪৩০০ টাকার ফ্যানের মূল্য মুছে ৮,০০০ টাকায় বিক্রয় করছে এবং নিউ হীরা ইলেকট্রনিকস ৫,০০০ টাকা মূল্যের স্টিকার তুলে ৮,০০০ টাকায় বিক্রয় করছে। 

দুই প্রতিষ্ঠানের কেউই ক্রয় রশিদ দেখাতে না পারায় এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে উক্ত দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যথাক্রমে ১০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

তিনি আরো জানান, নির্ধারিত মূল্যে ইলেকট্রনিক পণ্য বিক্রয় করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft