ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৯:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আজ বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে বজ্রপাতে মো. শাহজাহান (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। 

নিহত ব্যাক্তি ওই গ্রামের জালু মিয়ার ছেলে। মো. শাহজাহান পেশায় কৃষক। এবং একই সময়ে ওই ইউনিয়নের খেওয়াই গ্রামে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তারা জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে মাঠে কাজ করতে থাকা শাহজাহান বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মাঠে ঘাস খাওয়া অবস্থায় বজ্রপাতে খেওয়াই গ্রামের মন মিয়া নামে এক কৃষকের তিনটি গরু মারা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft