প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৭:১০ পিএম

ঠাকুরগাঁওয়ে "জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য" প্রতিপাদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসন সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান সুধীজন এবং সাংবাদিকগণ সহ আরও অনেকে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আবু বকর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের ফুড সেফটি অফিসার মো: মাহমুদুল কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শেখ সাদী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা পলক। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা: মো: নুরুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম প্রমুখ।
এ সময় খাদ্য কি উপায়ে নিরাপদ রেখে খাওয়া যায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা গুরত্বপুর্ন বলে সেমিনারে তুলে ধরা হয়।