মেহেরপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৭:০৪ পিএম

মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে পানিতে ডুবে আলিফ মীর (১৪) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। আজ বৃহস্পতিবার (০৮ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

আলিফ সদর উপজেলার আমঝুপি মীরপাড়ার মৃত আলমগীর মীরের ছেলে এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান আলিফ বৃহস্পতিবার দুপুরের দিকে পার্শ্ববর্তী কোলা গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। 

পুকুরের পানিতে সাঁতার কাটার সময় অসাবধানবশত পানির নিচে তলিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft