মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৪:০০ পিএম

‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টার সময় জেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও দুগ্ধ খামারীরা র‌্যালিতে অংশ নেয়। 

র‌্যালি পরবর্তীতে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী। ভেটেরিনারি সার্জন সাকিবুল হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা, এসআই বজলুর রহমান, প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ শেখ মোঃ মশিউর রহমান। 

এসময় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft