বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:৫২ পিএম

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম বাজারে গতরাতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

ইকরাম গ্রামের ব্যবসায়ী বিশ্বজিৎ দাশ জানান, মঙ্গলবার রাত ১২টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

এতে বাজারের ৪টি মুদি দোকান,৩টি সেলুন,১টি করে ফার্ম্মেসী ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানও পুড়ে গেছে।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft