নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১:০৫ পিএম

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। 

প্রায় জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। 

বুধবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

নিউজিল্যান্ডের জিওনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে। 

এতে নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে তাৎক্ষণিকভাবে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতিরও কোন খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের বড় নগরী ইনভারকার্গিলের এক কর্মকর্তা জানান, নগরীতে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে বা অবকাঠামোর কোন ক্ষতি হয়েছে এমন কোন খবর পাওয়া যায়নি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নিউজিল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft