কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:২৩ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ মঙ্গলবার  (৩০ মে) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ মালামাল নিম্নমানের উপকরণ (বিষাক্ত কেমিক্যাল) দিয়ে খাদ্য পন্য বিস্কুট, চানাচুর, পাউরুটি, বাটারবন, মিষ্টি,তৈরিসহ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বাজারজাত করা অপরাধে "খাজা বাবা "বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ খাবার পরিবেশন ও অন্যেটি জনসাধারণের চলাচলে রাস্তায় জ্যাম লাগিয়ে  প্রতিবন্দকতার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা,দন্ড বিধি ৮৮ ধারায় একজনকে  ৫০০ শত টাকা অপর জনকে ২০০ শত টাকা। মোট চারটি মামলায় ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন ইউএনও। 

অভিযান সূত্রে জানা গেছে,উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।অভিযানে সহায়তা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এ-সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খাঁন বলেন,জরিমানার পাশাপাশি পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদানসহ তাদেরকে লাইসেন্স সংগ্রহের নির্দেশনাও প্রদান করা হয়।এ ধরনের অভিযান অব্যাহত  থাকবে বলেও জানান তিনি 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft