প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৯:১৪ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় কোরআন খতম করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় এ কোরআন খতম করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপাসনের কার্যালয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাতে ভার্চ্যুয়ালি অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধু ডা. জোবায়দা রহমান।
এছাড়াও বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত মো. ইসহাক, ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন, প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ আলেম ওলামা মাশায়েখ।
-জ/অ