প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৭:১১ পিএম

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, চিত্রনায়ক ফারুক মারা যাওয়ায় শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে। তিনি বলেছেন, ‘উপ নির্বাচনের সময়সূচি নির্ধারিত হয়েছে। আমাদের সচিব আসলে আগামী ১ জুন হয়তো এটি ঘোষণা করা হবে।’
মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
গত ১৫ মে জাতীয় সংসদের সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) মৃত্যুবরণ করেন। এতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
ফারুক আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেন। এই আসনে সম্ভাব্য প্রার্থীরা উপ-নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।
-জ/অ