ঘিওর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৭:০১ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৪নং ঘিওর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের  সচিব পলাশ চন্দ্র সাহা। উক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.আর আনসারী বিল্টু, ঘিওর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা পলাশ, ইউপি সদস্য সায়েদুর রহমান, মোশারফ হোসেন মোছা, লাবলু বেপারী, নাহিদা আক্তার, রাবিয়া সুলতানা বীনা প্রমুখ।

এ সময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনার পর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল  ২০২৩-২৪ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাত মিলে ১ কোটি ৫১ লক্ষ ১৩ হাজার ৬৫টাকার বাজেট ঘোষণা করেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft