বদলগাছীতে ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৪:১৫ পিএম

নওগাঁর বদলগাছীতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রলির নিচে চাপা পরে আপেল মাহমুদ (২৫) নামে এক চালক নিহত হয়েছে। 

মঙ্গলবার উপজেলার গাবনা-মাতাজীহাট রোডে ছোটকাবলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহত আপেল মাহমুদ নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার কিয়ামত আলীর ছেলে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন,নিহত আপেল মাহমুদ ধান বোঝাই ট্রলি নিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজী হাটের দিকে যাচ্ছিলেন। 

এসময়  গাবনা-মাতাজীহাট সড়কের ছোটকাবলা মোড়ে পৌঁছালে ধান বোঝাই ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে পরে যায়। 

এতে ওই ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই আপেল নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft