হিলিতে ইয়াবা সহ আটক ১
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৪:১৪ পিএম

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ইমদাদুল হক (৪৩) নামের একজন মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) হাকিমপুর হিলি থানার পৌরসভার মধ্য বাসুদেবপুর এলাকার ইমদাদুল হক এর বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট ও গুড়া ইয়াব ১৩ গ্রামসহ আসামি ইমদাদুল হক (৪৩) কে হাতেনাতে আটক করেছে পুলিশ। 

আটক আসামি মধ্য বাসুদেবপুর (পুকুর পাড়) এলাকার মৃত জহির উদ্দিন এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন-হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া। 

তিনি জানান, হাকিমপুর হিলি থানা সীমান্তবর্তী একটি থানা। এই থানাকে শতভাগ মাদক মুক্ত করতে নিয়মিত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পৌরসভার মধ্য বাসুদেবপুর এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসায়ি ইমদাদুল হক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা চালিয়ে যাচ্ছে। 

এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই মোহাম্মদ আলী, এএসআই হাফিজুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল মধ্য বাসুদেবপুর এলাকায় ইমদাদুল হক এর বাড়ির ভিতরে অভিযান পরিচালনা করেন। 

এসময় আসামির হেফাজতে থাকা ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ভাঙ্গা/গুড়া ইয়াবা ১৩ গ্রামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়েছে। 

আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft