জামিন পেলেন ইমরান খান ও তাঁর স্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১:১৩ পিএম আপডেট: ২৩.০৫.২০২৩ ১:১৫ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছেন দেশটির সন্ত্রাস-বিরোধী আদালত (এটিসি)

মঙ্গলবার আট মামলায় আগামী ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন। 

এছাড়া স্ত্রী বুশরা বিবি জবাবদিহি আদালত থেকে আরেকটি মামলায় জামিন পেয়েছেন।

এসময় দুর্নীতির কয়েকটি মামলায় জামিন পেতে আদালতে যাওয়া ইমরান খান উপস্থিত ছিলেন।

আলোচিত দুর্নীতির মামলায় আল কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় গত ১২ মে ইসলামাবাদ হাইকোর্ট তাকে দুই সপ্তাহের জামিন দেয়।

এসময় পিটিআই ও ইমরান খানের পক্ষে আইনজীবী ছিলেন সালমান সফদার, খাজা হারিস, ইন্তেজার পাঞ্জোথা, গোহর আলি খান এবং আলী আইজাজের সমন্বয়ে গঠিত একটি আইনি দল।

পিটিআই প্রধানের আগমনের আগে বিচার বিভাগীয় কমপ্লেক্স এবং এনএবি অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সেখানে আরো বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft