মাদারীপুরে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২:৫২ পিএম

মাদারীপুরে ২৩০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি রনি হাওলাদার (৩১) একই এলাকার মৃত গোলাম হোসেন হাওলাদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, "রনি বাড়িতে বসে মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।

এসময় তার কাছে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে সে অস্বীকার করে। 

পরে তাকে তল্লাশি করে প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা ৪টি খেজুর সাদৃশ্য বস্তু পাওয়া যায়। প্রকৃতপক্ষে সেগুলো প্লাস্টিক আর কাগজে বানানো নকল খেজুর। 

পরে সেই নকল খেঁজুরের মধ্য থেকে ৫০টি করে মোট ২০০ পিস ও আরেকটি প্যাকেট থেকে ৩০ পিস সহ মোট ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রনি।তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।"

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft