মির্জা ফখরুল আবারও করোনাক্রান্ত
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২:৩২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর থেকেই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন। পরে করোনা টেস্ট করতে দিলে আজ সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। এখন চিকিৎসকদের পরামর্শে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

মির্জা ফখরুল এ নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন। ২০২২ সালের ১১ জানুয়ারি তিনি প্রথম করোনা পজিটিভ হয়েছিলেন।

মির্জা ফখরুলের করোনা প্রতিরোধী চারটি টিকা নেয়া আছে। দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলেও জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মির্জা ফখরুল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft