ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৯:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার দুপুরে পানিতে ডুবে রিফাত মিয়া (১২) এক স্কুল শিক্ষার্থীর সলিল সমাধি হয়েছে। রিফাত পৌর এলাকার মেড্ডার এমরান মিয়ার ছেলে ও মেড্ডা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে নামে এমরান। 

সাঁতার না জানা এমরান অসতর্কতাবশত পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft