‘আরও বিনিয়োগে আগ্রহী জাপান’: জাপানের রাষ্ট্রদূত
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৭:২৯ পিএম

বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এজন্য জাপান বাংলাদেশে আরও অধিক বিনিয়োগে আগ্রহী বলে বলেছেন, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

সোমবার (২২ মে) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এসব কথা বলেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে আসে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

এসময় জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দেশটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অগ্রগতি তাতে জাপানের সঙ্গে আমাদের একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

তিনি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft