প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৪:২২ পিএম

পটুয়াখালী দশমিনা উপজেলা রাজস্ব প্রশাসন এর আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস ভবনে সাত দিন ব্যাপি ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্ধোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে, বি আরডিবি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নৌ পরিবহন মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম সরোয়ার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী কালাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্নাঢ্য র্যালীটি শুরু ওশেষ হয়ে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনার একটি গুরত্বপুর্ন বিষয় ভুমি সেবা। ভুমি সেবাগ্রহনকরীরা এখন আর ভূমি অফিসে কাগজ পত্রের জন্য দিনকে দিন মাস অপেক্ষা করতে হবে না। প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজিব ওয়াজিদ জয় এর মাধ্যমে ভুমি মন্ত্রনালয়ের সকল তথ্য সেবা হাতের নাগালে।
একজন গ্রাহক ভূমি সংক্রান্ত পর্চা, সিএস, আরএস, মিউটেশন, এসএ, খাজনা পরিশোধ তথ্য ভূমি অফিসে গেলে সহজে পেয়ে যাবে। ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত সেবা পেতে মেবাইলে১৬১২২ ডায়েল করলে সকল তথ্য পাওয়া যাবে।