দশমিনায় সুফলভোগী জেলেদের মধ্যে জাল বিতরণ
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৪:১৭ পিএম আপডেট: ২২.০৫.২০২৩ ৪:২০ পিএম

পটুয়াখালীর দশমিনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বৈধ জাল) বিতরণ করা হয়েছে।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে,উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লঞ্চ ঘাটে পাশে ৭৭ জন সুফলভোগী জেলেকে জাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাফিজা নাজ নীরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নৌ-পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার,ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পরলোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান ডা সামছুন্নাহার খান ডলি, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাজী কালম প্রমূখ।

স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি বলেন, জেলেরা যাতে এ সময়টাতে জাটকা না ধরে সেজন্য সরকার জেলেদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। জাটকা ধরা ও বিক্রি বন্ধ হলে আমরা আমাদের সেই পুরনো ঐতিহ্য ফিরে যেতে পারবো। বর্তমান সরকার তৃণমূল পর্যায় নিয়ে চিন্তা ভাবনা করেন। আর সেই লক্ষ্যেই জেলেদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft