চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগে সুপারিশের চিন্তা: এনটিআরসিএ
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৪:০৫ পিএম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), চতুর্থ গণবিজ্ঞপ্তির চাকরিপ্রার্থীদের কর্মস্থলে যোগদান সহজ এবং দ্রুত করতে উদ্যোগ নিচ্ছে। অনলাইন ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীদের নিয়োগের সুপারিশ করার চিন্তা করছেন সংশ্লিষ্টরা। এ কার্যক্রম শুরু হতে পারে ভেরিফিকেশনের ফরম পূরণের শেষ তারিখের পর থেকে।

জানা গেছে, অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন সুপারিশ পাওয়া প্রার্থীরা। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পাস করেছেন তারা। পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন ও খালি থাকা সাপেক্ষে তারা নিয়োগের সুপারিশ পেয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় প্রার্থীদের নিয়োগ দ্রুত করতে ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের সুপারিশ করতে চায় এনটিআরসিএ।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন সহজ করার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। এজন্য অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম বা ভি-রোল পূরণ চলছে। ইতোমধ্যে অনলাইনে ভি-রোল পূরণ শুরু হয়েছে। ভেরিফিকেশনের কাজ তদারকি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ চলবে।

এ ব্যাপারে এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, এবারই প্রথম এনটিআরসিএ ভি-রোল পদ্ধতি চালু করেছে। এটি পূরণ করার জন্য সুপারিশ পাওয়া প্রার্থীদের সময় দেওয়া হয়েছে। এ সময় শেষ হলে ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীরা যাতে কর্মস্থলে যোগদান করতে পারেন, সে সুপারিশ করার চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft