গাজীপুর সিটি নির্বাচন
ভোট চাইলেন ফেরদৌস-নিপুণ-রিয়াজ-মাহি
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৯:০৯ পিএম আপডেট: ২১.০৫.২০২৩ ৯:১৪ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের জমজমাট প্রচারণায় নৌকা প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে ভোট চেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ। 

এসময় ভোট চান চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খানও। 

রোববার (২১ মে) বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের হয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভোটারদের কাছে ভোট চান তারা। 

তারা গাজীপুরের টঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করেন। তারা পথে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ি এলাকায় খোলা ট্রাকে করে প্রচারণায় অংশ নেন।

দেশের খ্যাতনামা নায়ক-নায়িকাদের দেখতে ভিড় জমান স্থানীয় ভোটাররা। তারা খোলা ট্রাকে উন্নয়নের নানা গান গেয়ে ও নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভোটারদের মধ্যে প্রচারপত্র বিতরণ করে ভোট প্রার্থনা করেন।এসময় তারা কয়েকটি পথসভায় বক্তব্য দেন। 

পথসভায় চিত্রনায়ক ফেরদৌস বলেন, নানা কারণে গাজীপুরের গুরুত্ব রয়েছে। এখানে শিল্পকারখানা রয়েছে, লাখ লাখ মানুষ বসবাস করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝেশুনে আজমত উল্লা খানকে গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। 
তিনি একজন ভালো মানুষ। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। নাগরিক সুবিধা নিশ্চিত করতে, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৫ তারিখ নৌকা মার্কায় ভোট দিন।

চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, আপনারা সবাই যেভাবে আমাকে এবং ইলিয়াস কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন তেমনিভাবে নৌকা এবং আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। গাজীপুর সিটিতে আগে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি হয়েছে ২০১৩ সালের ৬ জুলাই রকিবউদ্দীন কমিশনের অধীনে। আর দ্বিতীয়টি হয়েছে ২০১৮ সালের ২৭ জুন হুদা কমিশনের তত্ত্বাবধানে। প্রথমটি ছিল সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তথা মডেল নির্বাচন এবং দ্বিতীয়টি ছিল নিয়ন্ত্রিত ও অগ্রহণযোগ্য। আসন্ন নির্বাচনটিকে মডেল নির্বাচনে পরিণত করতে হলে কমিশনকে এ দুটি নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং তিনি এটিকে মডেল নির্বাচনে পরিণত করতে চান।  

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর সিটি নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft