১৯ দিনে এসেছে ১১২ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৭:২০ পিএম

চলতি মাসের প্রথম ১৯ দিনে ১১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ১৯৫ কোটি টাকা। 

রোববার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

এতে দেখা যায়, প্রতিদিন গড়ে ৫ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। 

এরমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে পৌঁছেছে ১৮ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ডলার। 

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯০ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার এসেছে। 

১৩ থেকে ১৯ মে পর্যন্ত দেশে ৩৫ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। প্রথম ১২ দিনে এসেছিল ৭৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার। 

এর আগে গত এপ্রিলে ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সবকিছু ঠিক থাকলে আলোচ্য মাসে সেটা অতিক্রম করতে পারে।

চলতি অর্থবছরের মার্চে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। ফেব্রুয়ারিতে আসে ১৫৬ কোটি ১২ লাখ ডলার। 

জানুয়ারিতে এসেছিল ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডলার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft