প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৪:৩৩ পিএম আপডেট: ২১.০৫.২০২৩ ৪:৩৫ পিএম

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আহ্বানে সাড়া দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কয়েকটি চরমপন্থী সংগঠনের সক্রিয় তিন শতাধিক সদস্য আত্মসমর্পণ করেছেন।
রোববার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা।
আত্মসমর্পণকারী চরমপন্থি সংগঠনগুলো হলো-পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল (লাল পতাকা), পূর্ব বাংলা সর্বহারা পার্টি (এমবিআরএম) ও পূর্ব বাংলা সর্বহারা পার্টি (জনযুদ্ধ)।
সাত জেলার ৩১৫ জন চরমপন্থি ২১৬টি অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, র্যাব-১২ অধিনায়ক এডিশনাল ডিআইজি মারুফ হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, আত্মসমর্পণকারী দলের কয়েক সদস্য ও তাদের স্বজনরা।
এসময় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, মেরিনা জাহান কবিতা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস উপস্থিত ছিলেন।
জ/আ