ওমরা করতে গিয়ে নিহত ৮ পাকিস্তানি
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ১১:১৮ এএম

সৌদি আরবে ওমরা করতে গিয়ে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন কমপক্ষে ৮ পাকিস্তানি। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

এ খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে।

পাকিস্তানের কনসাল ওয়েলফেয়ার এক বিবৃতিতে জানায়, মৃত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুইজন বিহারের বাকি দুইজন কাসুরের বাসিন্দা। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তায় জেদ্দায় থাকায় কর্মকর্তারা কাজ করছেন বলে এক বিবৃতিতে জানানো হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft