বাউফলে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সমাবেশ
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ৮:৫৪ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক আলকাচ মোল্লাকে মিথ্যা মামলায় জেল হাজতে দেয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে সমাবেশ করেছেন ওই ইউনিয়নের সর্বস্তরের বাসিন্দারা। 

শনিবার বিকেল ৫ টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় কয়েক হাজার মানুষ ওই  সমাবেশ করেন।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কালাইয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লা। 

সমাবেশে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লার নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তব্য রাখেন-চন্দ্রদ্বীপ ইউনিয়ন  যুবলীগের সভাপতি আলমগীর সরদার, সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো.কামাল হোসেন, শ্রমিক লীগ নেতা রহিম মোল্লা, আওয়ামী লীগ নেতা বাবুল বেপারী, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সাহিন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব প্রভাষক কবিরুজ্জামান প্রমূখ।

বক্তারা বলেন, বাউফলে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান আহত হওয়ার ঘটনায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক কাছেই ছিলেন না। অথচ উপজেলা চেয়ারম্যান সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে তার লোক দিয়ে দায়ের করা মামলায় চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লাকে আসামি করেছেন। 

ওই মামলায় গত ১৭ মে বুধবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন বাতিল করে চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লাকে জেল হাজতে পাঠান। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আহমেদ বলেন, শোভাযাত্রায় এনামুল হক আলকাচ মোল্লা জাতীয় পতাকা হাতে ২০০ মিটার দুরে ছিলেন। অথচ উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ষড়যন্ত্র করে আমাকে এবং এনামুল হক আলকাচ মোল্লা সহ ১৬ জনকে আসামি করে মামলা করান।  

ষড়যন্ত্রকারীরা এনামুল হক আলকাচ মোল্লার ছবি এডিট করে পতাকা ফেলে দিয়ে হাতে শুধু লাঠি দেখিয়ে মামলায় আসামি করেছে। যা অত্যন্ত হীন কাজ।

আজকের এই  সমাবেশ থেকে দ্রুত চন্দ্রদ্বীপের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লার মুক্তি দাবি করছি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft