একটি গরুর বাছুরের ২ মাথা-৪ কান!
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৬:০৫ পিএম আপডেট: ১৯.০৫.২০২৩ ৬:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত গ্রামের জহির আলমের একটি গরু দুই মাথা, দুই চোখ ও চার কান বিশিষ্ট বাছুর জন্ম দিয়েছে। 

শুক্রবার সকাল ৯ টার দিকে ভেটেরিনারি পল্লীচিকিৎসক সিজারের মাধ্যমে ব্যতিক্রমী ওই গরুর বাছুরটির জন্ম হয়। 

দুই মাথা দুই চোখ ও চার কান বিশিষ্ট বাছুর জন্মের খবরে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজরে দেখতে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় করছেন জহির আলমের বাড়িতে।

স্থানীয়রা বলেন, সকালে শুনলাম জহির আলমের একটি গাভীর দুই মাথা চার চোখ ও চার কান বিশিষ্ট একটি বাছুর জন্মে হয়েছে। খবরটি শুনেই বাছুরটিকে এক নজরে দেখার জন্য অনেকেই ছুটে আসছে। এই ধরনের ঘটনা আমরা স্বচক্ষে এই প্রথম দেখলাম।

জহির আলম এর স্ত্রী বলেন, আমার স্বামী ফার্ণিচারের কাজ করে। আমার বাবা আমাকে একটি গরু ক্রয় করে দেয় লালন পালন করার জন্য। সেটি আমি দীর্ঘ দিন ধরে লালন পালন করে আসছি। প্রথমে একটি বাছুর জন্ম দেয় গাভীটি, পরবর্তীতে ৯ মাস পরে গাভীটি ফিরলে পূর্ণরায় ধরিয়ে দেয়। 

গাভীটির গতকাল রাত থেকে প্রসব এর যন্ত্রনা শুরু হয়। আজ সকালে গাভীর ফুড়া বের হলে আমার চাচা শ্বশুরকে অবগত করি। তারা বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা। পরে ভেটেরিনারি পল্লিচিকিৎসককে অবগত করলে ডাক্তার সিজারের মাধ্যমে গাভীর পেট কেটে বাছুর টিকে বের করে। এই ঘটনা প্রথম বার ঘটল।

ভেটেরিনারি পল্লিচিকিৎসক ডা: হাবিবুর রহমান বলেন, সকালে একটি গাভীর বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা। পরে আমাকে অবগত করলে আমি গাভীর পেট কেটে অপারেশন করে বাছুরটি খালাস করি। বাছুরের একটি মাথা ভিতরেই মারা যায় এবং অপর একটি মাথা খালাসের দুই তিন মিনিট পরে মারা যায়। তবে গাভীটি এখন সুস্থ্য আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft