সরকার গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে সন্ত্রাসকেই নীতি হিসেবে গ্রহণ করেছে: ফখরুল
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৪:০১ পিএম

সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। তারা গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে সন্ত্রাসকেই রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে গ্রহণ করেছে বলে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১৯ মে) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিরোধী দলীয় কোনো কর্মসূচিকেই সরকার সহ্য করতে পারছে না। মানুষের আওয়াজ শুনলেই ক্ষমতাসীন গোষ্ঠী আতঙ্কিত বোধ করছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের লোকেরা সর্বত্র সিন্ডিকেট তৈরি করে জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। সে কারণে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু-হু করে বাড়ছে। এই অনাচার আড়াল করতে গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিচ্ছে।

তিনি বলেন, সরকারি বাহিনী গুম-খুন, মামলা, গ্রেপ্তারসহ নানা ধরনের নিপীড়ন নির্যাতন নামিয়ে এনেছে আন্দোলনরত বিরোধী শক্তির ওপর। দলের নেতাকর্মীদের ওপর এই নিপীড়ন-নির্যাতন করেও বিএনপির কর্মসূচিকে বানচাল করতে পারবে না। গনতন্ত্র অর্জনের জন্য গনতন্ত্রকামী মানুষের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের টার্গেট করে তাদের ওপর হামলা চালাচ্ছে। তবে তাদের নীলনকশা বাস্তবায়ন হবে না। জনগণ জেগে উঠেছে। তাদের হারানো অধিকার ফিরে পেতে, তারা এখন দুঃশাসনের অবসান ঘটাতে অঙ্গীকারবদ্ধ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft