
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করায় মেহেরপুরের আলোচিত নারী নিলুফার ইয়াসমিন রুপার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা দায়ের করেছেন সাংবাদিক ও গবেষক আতাউর রহমান।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালতে ১৪১/১৪২/১৪৯/২২৪/৪১৬/৪১৯ তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(ক) ধারায় রুপার বিরুদ্ধে এই মামলা করেন তিনি।
আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামি নিলুফার ইয়াসমিন রুপা দুর্দান্ত প্রকৃতির প্রতারক চক্রের সদস্য। রুপা দেহ ব্যবসায়ীর সাথে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। নিরীহ ব্যক্তিদের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা আদায় করে থাকেন।
রুপার নানা অপকর্মের বিষয় প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মেহেরপুর সদও থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। যার মামলা নং ৩২, তারিখ ২/১১/২২ ইং, জিআর মামলা নং ৪২৯/২২ ধারা ৪১৭/৩৮৫/৩৮৬/৫০৬/পিসি তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৮(১), ৮(২), ৮(৩), ৮(৪)।
আতাউর রহমান আরও অভিযোগ করেন-আসামি রুপা শহরে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। নিরীহ মানুষদেও ফাঁদে ফেলে টাকা পয়সা আদায় করে। রুপার বিরুদ্ধে হোটেল আটলাণ্টিকা কান্ড মামলায় গ্রেফতার এড়ানোর জন্য নিজে মেহেরপুর বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য না হয়েও মামলার বিচার কার্যক্রম ব্যাঘাত কারার জন্য বেআইনিভাবে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ঘটনার তালিখে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বেআইনি সমাবেশ করে বক্তব্য রাখেন। এ ধরণের বেআইনি সমাবেশ ও বক্তব্য রাখায় আওয়ামী লীগের, আমার ও স্বাক্ষীগণের অনুভূতিতে আঘাত লেগেছে।
রুপা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু সৈনিক লীগের কোন সদস্য বা কর্মী নন। তারপরও প্রতারণার আশ্রয় গ্রহণ করে নিজেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের মিথ্যা সদস্য দাবি করে ষড়যন্ত্রমূলকভাবে বেআইনি সমাবেশ করে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
এছাড়া সমাবেশের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সঠিক স্থানে প্রতিস্থাপন না করে যত্রতত্র ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধ চারণ করে ডিজিটাল নিরাপত্তা আইনের বিধান লংঘন করেছেন।
উল্লেখ্য রুপা গত ১১-০৫-২৩ইং তারিখে বেলা ১১টার সময় জেলা প্রশাসকের কার্যলয় চত্তরে হোটল আটলান্টিকা কান্ডে তার বিরুদ্ধে মামলা মিথ্যা দাবী করে মানববন্ধন করেন।
এসময় মানববন্ধনে ব্যবহৃত পোষ্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রুপার ছবির নিচে দেখা যায়।
জ/আ