মসজিদুল হারাম: বাংলাসহ ১০ ভাষায় দেওয়া হবে জুমার খুতবা
প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ২:২০ পিএম

মুসলমানদের সবচেয়ে পবিত্র ইবাদতস্থল সৌদি আরবের মক্কা মুকারমায় অবস্থিত ‘মসজিদুল হারাম’। কাবা শরিফ বেষ্টিত এ মসজিদে জুমার নামাজের খুতবা বাংলাসহ অন্তত ১০টি ভাষায় অনুবাদ করা হয়।

সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, অনূদিত ভাষাগুলো হচ্ছে- উর্দু, ইংরেজি, ফরাসি, ফার্সি, তুর্কি, মালয়, রাশিয়ান, চাইনিজ, বাংলা ও হাউসা।

মসজিদুল হারামের ডেপুটি চিফ আহমাদ আব্দুল আজিজ আল হুমাইদি জানিয়েছেন, ওই ১০ ভাষার অনুবাদ এফএম রেডিও ও ‘মানারাতুল হারামাইন’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগ্রহী পাঠকরা শুনতে পারবেন।

আল হুমাইদি আরো জানান, উল্লেখিত ভাষাগুলোতে খুতবা অনুবাদের জন্য যেসব লোক নিয়োগ দেওয়া হয়েছে, তারা তাদের ভাষায় দ্রুত ও নির্ভুল অনুবাদে দক্ষ।

বিশ্বের জনপ্রিয় এই ১০টি ভাষায় মসজিদুল হারামের খুতবা অনুবাদের কারণে বিশ্বের অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। কারণ, যারা আরবি বোঝেন না, তারা তাৎক্ষণিক সরাসরি অনুবাদ শুনতে পারছেন।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft