তিন জেলা থেকে একই খরচে আম পরিবহনের প্রস্তাব
২০ মে থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো ট্রেন
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৫:৪১ পিএম আপডেট: ১৫.০৫.২০২৩ ৫:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ থেকে কুরিয়ার সার্ভিসে একই খরচে আম পরিবহনের প্রস্তাব করা হয়েছে। একই খরচে পরিবহনের বিষয়ে তিন জেলার জেলা প্রশাসকরা ঐক্যমতে পৌঁছেছেন। 

এ নিয়ে কুরিয়ার সার্ভিসগুলোকে সীদ্ধান্ত জানাতে বলা হয়েছে। প্রাথমিকভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলা থেকে ১০ টাকা কেজি দরে আম পরিবহনের প্রস্তাব করা হয়েছে। 

সোমবার (১৫ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আম 
পরিবহন সংক্রান্ত মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। 

সভায় জেলা প্রশাসক আরও জানান, আগামী ২০ মে থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এবার এই ট্রেনে ৯টি করে ওয়াগন থাকবে। এছাড়াও আম পরিবহন ও বাজারে সর্তক অবস্থায় থাকবে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। আম বাজারে চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। সড়কে আম পরিবহনে কেন ধরনের হয়রানি সহ্য করা হবে না। এমনকি কুরিয়ার সার্ভিস বা অন্যান্য পরিবহনে বেশি ভাড়া নিলে বা সেবাগ্রহীতাের সাথে দুর্ব্যবহার করলে ভোক্তা সংরক্ষণ আইনে ব্যবস্থা নেয়া হবে। 

জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, কুরিয়ার বা অন্যান্য পরিবহনে আম পাঠানোর সময় জেলা থেকে যাতে কোন ধরনের অবৈধ কেনোকিছু যেতে না পারে, তা নিশ্চিত করতে সকল আম ব্যবসায়ী ও পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন। এছাড়াও আম পরিবহন করা যানবহনে অব্যশই একটি স্টিকার থাকবে, যাতে লেখা থাকবে, আম পরিবহনকারী যান। এছাড়াও অপরিপক্ক আম পেড়ে বাহারজাত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে গতবার ৫টি ওয়াগন ছিল। এবার ৮-৯ টি ওয়াগন থাকবে। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে। আম পরিবহনের সুবিধা বিবেচনায় নিয়ে দুইটি ট্রেন থাকবে। একটি ট্রেন যাবে, আরেকটি আসবে। গতবছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কোন আম পঁচার ঘটনা ঘটেনি। এই ট্রেনে আম ছাড়াও বিভিন্ন ফলম‚ল ও কৃষিপন্য পাঠাতে পারবেন কৃষক ও উদ্যোক্তারা।

সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ আহমেদ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক, আমচাষী ইসমাইল খান শামীম, কামরুল ইসলাম সহ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন। গতবছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭১৬৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। 

গত মৌসুমে কৃষি বিভাগ জেলায় আম উৎপাদন হয়েছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন। ২০২১ সালে জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আড়াই লাখ মেট্রিক টন এবং তার আগের বছর ৩৩ হাজার হেক্টর জমিতে ২ লক্ষ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft