বিএনপির কেন্দ্রীয় সদস্য মান্নান সহ ৬ নেতা কারাগারে
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৫:৩৩ পিএম

২০২২ সালের একটি মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সহ ৬ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২১ জনকে জামিন দেয়া হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে জামিন বহালের আবেদন করলে আদালত ছয়জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ২১ জনের জামিন মঞ্জুর করা হয়।

কারাগারে যাওয়া অন্যান্য নেতারা হলেন-সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সোনারগাঁও পৌর ছাত্র দলের সদস্য সচিব তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।

আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ২০২২ সালের ১০ ডিসেম্বর উপলক্ষে কোন ঘটনা ছাড়াই একটি মিথ্যা মামলা হয়েছিল। এই মামলায় বিএনপি নেতাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। তারা এ মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের জন্য আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft