মা‌নিকগ‌ঞ্জে মাদক সহ গ্রেপ্তার ৪
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ৪:১২ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন ও  দেশীয় চোলাই মদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৫ মে) দুপুরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার চর সিংগাইর এলাকার মো. মামুন (২৬), আব্দুল হালিম (২৬), মো. সেলিম মিয়া (২৫) এবং পূর্ব ভাকুম এলাকার মো. জমির উদ্দিন ওরফে জমিদার (২৭)। 

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গত রোববার রাতে সিংগাইর উপজেলার উত্তর আঙ্গারিয়া এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইন সহ তিনজন এবং পূর্ব ভাকুম এলাকা থেকে ৯ লিটার চোলাই মদসহ আরো একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃত আসামীদের নামে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মা‌নিকগ‌ঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft