বরিশালে যুবককে হত্যাচেষ্টা, ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার ১০
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১:১১ পিএম

বরিশালে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ ওরফে মান্না সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোরে নগরীরর কাউনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।'

গ্রেপ্তার বাকিরা হলেন-মান্নার ভাই রিশাদ আহম্মেদ নাদিম এবং মান্নার অনুসারী মেহেদি হাসান সম্পদ, পারভেজ, শান্ত, মামুন, শাওন, রাশেদ, আলামিন, নান্টু ও সন্যামত।

সোমবার (১৫ মে) সকালে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সমর্থক মনা আহম্মেদ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক সহ ২১ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পরে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। মনা আহম্মদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

তিনি আরও জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর প্রচারণা শেষে রোববার দিবাগত রাতে মনা কাউনিয়া মহাশ্মশান এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় তার ওপর হামলার ঘটনা ঘটে।

মনা আহম্মদ আরও বলেন,  আমরা ৪ জন চায়ের দোকানে বসে ছিলাম। সেই সময় মান্না ও তার ভাইসহ শতাধিক ব্যক্তি লোহার রড ও ধারালো হাতে হামলা চালায়। আমি, আব্দুল আলিম ও জাহিদ ভূঁইয়া হাসপাতালে ভর্তি হয়েছি।

উল্লেখ্য, মান্না বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া, সিটি করপোরেশন নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বরিশাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft