ফরিদপুরে জুটমিলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৯:১৮ পিএম

ফরিদপুরের গেরদা ইউনিয়নে অবস্থিত জোবায়দা করিম জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এতে মিলের চারটি শেডই পুড়ে গেছে।  ভূস্মিভুত হয়েছে সেখানকার মজুদ করা বিপুল পরিমাণ পাট ও পাটজাত মালামাল।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিল শ্রমিক ফজলু মিয়া (৫০) বলেন, আজ রোববার (১৪ মে) বিকেল চারটার দিকে মিলের দক্ষিণ-পশ্চিম দিকের প্রথম শেড থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে সবকটি শেডে আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে প্রথমে ফরিদপুর থেকে এবং পরে আশেপাশের অন্যান্য উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে  তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পুড়ে যাওয়া শেডগুলো থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিলো। 

ফরিদপুরের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে। আগুনে শেডের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফরিদপুরের জোবায়দা করিম জুট মিল এ অঞ্চলের একটি বৃহৎ পাটজাত পণ্য প্রক্রিয়াকরণ কারখানা। এখানে পাট থেকে সূতা ও চটজাত মালামাল উৎপাদন করা হয়। মোট চারটি শেডে পাট প্রক্রিয়াজাতকরণ সহ সূতা ও চটজাত পণ্য উৎপাদন করা হয়।

এ ব্যাপারে জোবায়দা করিম জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর মিয়া কোন মন্তব্য করতে রাজি হননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft