নগরকান্দায় ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৯:০৩ পিএম

ফরিদপুরের নগরকান্দায় ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি ফরিদপুর জেলার কানাইপুর গ্রামে। তার পিতার নাম তাকুব্বর বিশ্বাস। 

রোববার (১৪ মে) সকালে নগরকান্দা বাজার থেকে ভ্যানে শালিকার বিয়ে উপলক্ষে  মজলিসপুর গ্রামে যাওয়ার পথে বনকগ্রামে তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন। স্থানীয়রা তাকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারজানা ফিরোজ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভীমরুলের কামড়ে বিষক্রীয় তিনি মারা যায়।

 এঘটনায় ভিমরুলের  কামুড়ে আরও তিনজন অসুস্থ হয়েছেন। এদের মধ্যে মজলিসপুর গ্রামের রকিব মাতুব্বর (৬০) হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। নিহত বাবুল বিশ্বাসের দশ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। 

পারিবারিক সূত্র জানায়, বাবুল তার শালিকার  বিয়ের অনুষ্ঠানে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামে তার শ্বশুর ছালাম বেপারীর বাড়িতে এসেছিলেন। সেখান থেকে তিনি মসলিশপুর গ্রামে যাচ্ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft