‘প্রধানমন্ত্রীর নেক আমলের কারণে মোখা থেকে রক্ষা পেল বাংলাদেশ’
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৮:২০ পিএম আপডেট: ১৪.০৫.২০২৩ ৮:২৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক আমলের জন্য বাংলাদেশ ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা পেয়েছে। যে দেশের সরকার প্রধান পরহেজগার সে দেশে আল্লাহর একটা রহমত থাকে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

রোববার (১৪ মে) বিকেলে সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক আমল ও পরহেজগারীতার কারণে মোখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি। তবে সেইন্টমার্টিনে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৭ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।

প্রধানমন্ত্রীর ফোন
এনামুর রহমান বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হলেও, বিচে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে অনেককে। এ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী ফোনে আমাকে বলেছিলেন, এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে, এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।

মহাবিপদ সংকেত ঘোষণা করার পরও আমরা দেখেছি যে সমুদ্রের বিচে অনেক মানুষ যাতায়াত করছে। আপনাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল কি-না, এমন প্রশ্নে এনামুর রহমান বলেন, অবশ্যই আছে। মহাবিপদ সংকেত দেয়ার পর কিন্তু বিচ খালি হয়ে গেছে। বিচ শুধু নয়, সমস্ত ট্যুরিস্ট এক্টিভিটি বন্ধ করে দেয়া হয়েছে।

‘আমরা সেটা দেখে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে কথা বলেছি। তিনি এরপর বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশসহ সবাইকে নির্দেশনা দিয়েছেন এবং সবার প্রচেষ্টায় তাদেরকে হোটেলে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঘূর্ণিঝড়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft