ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব এলাকা
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৭:২৯ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কক্সবাজারের সেন্টমার্টিন, টেকনাফ ও উখিয়ায়। 

এরমধ্যে সেন্টমার্টিনের হাজারখানেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙেছে অনেক গাছপালা। উপড়ে পড়েছে বহু নারকেল গাছ। 

টেকনাফেও ঘরবাড়ি ভাঙার খবর পাওয়া গেছে। এছাড়া বেশকিছু গাছপালা ভেঙেছে। 

এদিকে,সেন্টমার্টিনে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে এক নারী সহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রচণ্ড ঝড়ো বাতাসের বেগে উখিয়ার রোহিঙ্গে ক্যাম্পের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান রোববার বিকেলে গণমাধ্যমকে জানান, সকালের দিকে দ্বীপের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। তবে দুপুর  থেকে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে শুরু করে।

বেলা দুইটার পর প্রবল গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত তা অব্যাহত থাকে। এতে লোকজনের ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ছে। হাজারখানেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। 
 
জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঘূর্ণিঝড়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft