চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে কাজী-ইমামদের সাথে মতবিনিময়
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৭:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা প্রতিরোধে গড়ে তুলতে ইমাম, মোয়াজ্জিন, মুক্তিযোদ্ধা কমান্ডা, কাজী, প্রধান শিক্ষক/শিক্ষকা, এনজিও প্রতিনিধি, পিযারলিডার ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে শিবগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের সভাকক্ষে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর Strenthening Social & Behavoiur Change Project- আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের পরিচয় বাল্যবিবাহের সার্বিক পরিস্থিতি, মূল কারণসমূহ এবং বিভিন্ন পর্যায়ের কমিটি সক্রিয় করার বিভিন্ন দিক উপস্থাপন করে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা, শাহিন আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, তরুণ উদ্যোক্তা ও  শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম সহ অনান্যরা।

বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি রোধ করতে না পারলে এসডিজির ৫ নং অভীষ্ট (লিঙ্গতিত্তিক সমতা ও নারীদের ক্ষমতায়ন) অর্জন বাঁধাগ্রস্থ হতে পারে। আমরা মনে করি বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পর্যায়ের কমিটির কার্যক্রম সক্রিয় ও জোরদার করলে বাল্যবিবাহ প্রতিরোধে একটি মাইলফলক তৈরী করা সম্ভব হবে।

এমনকি বালবিয়ে নিরোধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গণমাধ্যমকর্মীরা স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft