আগামীকালের বিএড পরীক্ষা স্থগিত
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৫:৪৯ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকালের (সোমবার ১৫ মে) বিএড প্রথম সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৫ মে ২০২৩ তারিখ সোমবার অনুষ্ঠিতব্য ২০২২ সালের বিএড ১ম সেমিস্টার পরীক্ষা ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে।

উল্লিখিত পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখের পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় সোমবারের (১৫ মে) সব বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft