গ্রিড পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পিজিসিবি
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ৪:৫২ পিএম

উপকূলজুড়ে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব। ক্ষয়ক্ষতি এড়াতে ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ ও গ্রিড পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।

রোববার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে পিজিসিবি জানায়, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শুরু হলেও দেশের সর্বত্র চালু রয়েছে বিদ্যুতের জাতীয় গ্রিড। দুর্যোগের সময়ে বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন ও বিতরণে যেকোনো রকম অপ্রত্যাশিত তারতম্য ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লোড ডেসপ্যাচ কন্ট্রোল রুমে দায়িত্বরত পিজিসিবির কর্মীরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।

স্ক্যাডা ও কমিউনিকেশন উইংয়ে কর্মরত পিজিসিবির কর্মীরাও পরিস্থিতি মনিটরিংয়ে রাখছেন। উপকূলীয় অঞ্চলের গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রসমূহ সচল রাখতে মাঠপর্যায়ের কর্মীরা সার্বক্ষণিক সতর্ক নজরদারি করছেন।

আরও বলা হয়, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ একটি সমন্বিত সিস্টেম। একটির ওপর অপরটি নির্ভরশীল। ঘূর্ণিঝড়ের আঘাতে যে কোনোটি বিপর্যস্ত হলে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হতে পারে। এছাড়াও বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত জানমালের ক্ষতি এড়াতে প্রাকৃতিক দুর্যোগকালীন উপদ্রুত এলাকায় বিদ্যুৎ বিতরণ লাইন সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজন হতে পারে।

এমন পরিস্থিতিতে ধৈর্যধারণ করে সহায়তা করতে গ্রাহকদের বিনীত অনুরোধ জানিয়েছে পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft