‘মোখা’ মোকাবিলায় জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ বিএনপি মহাসচিবের
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ২:৫৪ পিএম

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। 

তিনি বলেন, আমরা এরইমধ্যে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছি যে, এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সব রকমের সহযোগিতা, যা সম্ভব তা করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। আমরা আশা করি, জনগণও এই দুর্যোগ মোকাবিলা করবেন সাহসের সঙ্গে, অতীতে যেভাবে তারা মোকাবিলা করেছেন সেভাবে।

রোববার (১৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ-এই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানবে। এরইমধ্যে ঝড়ের পূর্বের যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। আমি যেটা খবর পেলাম যে, বিকেল থেকে সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে।

তিনি বলেন, সরকারকেও বলতে চাই, এখানে কোনো রকম দলীয়করণ না করে সব মানুষের পাশেই যেন তারা থাকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft