‘আবেদনের ২০ দিনের মাথায় বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স’
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৯:০৭ পিএম

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ.বি.এম. আমিন উল্লাহ নুরী বলেছেন, আবেদন করার মাত্র ২০ দিনের মধ্যে মিলবে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স পেতে যেতে হবে না বিআরটিএ অফিসে।

শনিবার (১৩ মে) দুপুর ৩টার দিকে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। 

তিনি আরো বলেন, বিআরটিএ অফিসে এখন থেকে কোনো দালালের জায়গা নেয়। ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য সুবিধার জন্য আবেদন করার পরই বাড়িতেই পৌঁছে যাবে লাইসেন্স। এক একটি মুঠোফোন, কম্পিউটার, ল্যাপট, ফোন-ফ্যাক্সের দোকান এখন বিআরটিএ অফিস।

 অনলাইনে আবেদন করার পরই মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে পরূক্ষার সময়, পরে আবারও  ক্ষুদে বার্তার মধ্য দিয়ে জানানো হবে লাইসেন্স প্রদানের সময়। অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্ণীতির সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

৫ থেকে ৭ বছর ধরে বিআরটি অফিস ঘুরেও যারা লাইসেন্স পাননি তাদের ব্যাপারে তিনি বলেন, অনেক আবেদন হারিয়ে গেছে। আবার আবেদনে ভুল রয়েছে। তাদের লাইন্সে পেতে এখনও অপেক্ষা করতে হবে। আর দ্রুত পেতে হলে আবার নতুন করে আবেদন করার পরামর্শ দেন তিনি। 

পরে তিনি মুজিবনগরের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন-সড়ক জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, উপবিভাগীয় প্রেকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী শাহীন মিয়া সহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জ/আ 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft