প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ৪:৫৭ পিএম

ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাহিদ (১১) নামের এক স্কুল পড়ুয়া ছাত্র নিখোঁজ হয়েছে। দীর্ঘ ৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও তার স্বজনরা।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিমপাড়া চৌরাস্তা মোড়ে ব্রহ্মপুত্র নদে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার আকন্দপাড়া গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে নাহিদ ও নাইমসহ ৭/৮জন ছেলে ওই নদীতে গোসল করতে যায়। এসময় সকলেই গোসল করে কিনারায় উঠলেও নাহিদ নিখোঁজ রয়েছে।
এসময় তার ছোট ভাইয়ের আত্মচিৎকারে পরিবারের লোকজন খোজাখুজির করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে যায়। দীর্ঘ চার ঘণ্টা অতিবাহিত হলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি।
শিশুটি ধনারচর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী পানিতে ডুবে শিশু নিখোজের বিষয়টি নিশ্চিত করেছেন।
জ/আ