জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ১২:০৭ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আগামীকাল (রবিবার ১৪ মে) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল (শুক্রবার ১২ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আগামী রোববার সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে, ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রোববারের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডগুলো হলো চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। 


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft